1
2
| প্রকাশের তারিখঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
দেশে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৬১ জন
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬১ জন।
রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২০২ জন, চট্টগ্রাম বিভাগে ১৮১ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৩০৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৪ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ১০৪ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ছয়জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫১ হাজার ৮৩৭ জন।
নতুন করে আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুর সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত