1
2
| প্রকাশের তারিখঃ ০৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
স্লোগান নয়, জ্ঞানচর্চাতেই গড়ে উঠবে আগামীর প্রজন্ম : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
রাজনীতিতে শুধু জিন্দাবাদ স্লোগান দিয়ে আগামী প্রজন্মকে যুগোপযোগী করে গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, জেন-জি প্রজন্ম এবং পরিবর্তনশীল বিশ্বকে নেতৃত্ব দিতে হলে জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত বাংলা একাডেমির ‘জিয়া স্মৃতি বইমেলা’র আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আগামী প্রজন্মকে শুধু রাজনৈতিক স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের জ্ঞান, চিন্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে। নতুন বিশ্বব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে জ্ঞাননির্ভর করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব যখন দ্বিধাবিভক্ত ছিল এবং স্বাধীনতার ঘোষণা নিয়ে গড়িমসি করছিল, তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন।
তিনি বলেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার পাশাপাশি তাদের বই পড়া ও জ্ঞানচর্চায় উৎসাহিত করতে হবে।
পরে শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমিতে আয়োজিত নিজের গ্রন্থ ‘শুধু মাধবীর জন্য’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল, চিফ হুইপসহ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বই পড়া, সাহিত্যচর্চা ও সংস্কৃতির মাধ্যমে নতুন প্রজন্মের চিন্তাশক্তি ও মানবিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত