1
2
| প্রকাশের তারিখঃ ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সংসদ থেকে ফেরার পথে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে জাতীয় সংসদে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেওয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবন থেকে ফেরার পথে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে যান। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান মির্জা আব্বাস। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানান তিনি।
এর আগে দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফেরেন মির্জা আব্বাস। দেশে ফেরার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতীয় সংসদে যান তিনি এবং সেখানে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।
সংসদীয় কার্যক্রম শেষে ফেরার পথে তিনি জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত