1
2
| প্রকাশের তারিখঃ ২৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
তেহরান সফরে যুক্তরাষ্ট্রের কোনো হুমকির বার্তা আনেননি আসিম মুনির
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
ইরান-যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রতিনিধিদলের তেহরান সফর নিয়ে নানা জল্পনা চলছে। এর মধ্যেই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বাধীন প্রতিনিধিদল তেহরান সফরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে কোনো হুমকির বার্তা বহন করেনি।
ইরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিপরীতে আসিম মুনির তেহরান সফরের সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো হুমকিমূলক বা এ ধরনের কোনো বার্তা নিয়ে আসেননি।
সূত্রটি জানায়, আসিম মুনিরের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিদলের কাছে ইরানের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এর মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্তগুলো পুনর্বহালের বিষয়টিও ছিল।
সমঝোতা স্মারকের ৫ নম্বর ধারায় হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা, মাইন অপসারণ এবং বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যবস্থাপনার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
ইরানি সূত্রের দাবি, বৈঠকে তেহরানের পক্ষ থেকে যেসব শর্ত তুলে ধরা হয়েছে, পাকিস্তানের প্রতিনিধিদল এখন সেগুলো যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।
এদিকে, আসিম মুনিরের তেহরান সফরকে ঘিরে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত