1
2
| প্রকাশের তারিখঃ ২৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও নতুন নিষেধাজ্ঞার চাপের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের মান রেকর্ড সর্বনিম্নে নেমে গেছে। রোববার (২৩ আগস্ট) প্রতি মার্কিন ডলার ২০ লাখ রিয়ালে লেনদেন হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার এক দিন আগে রিয়ালের এই বড় ধরনের দরপতন হলো। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন নিষেধাজ্ঞাকে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ হিসেবে বর্ণনা করেছেন।
বিশ্লেষকদের মতে, রিয়ালের পতনে ইরানের অর্থনৈতিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর আগেই দেশটির অর্থনীতি নানা সংকটে ছিল। সাম্প্রতিক সংঘাতে অবকাঠামোর ক্ষয়ক্ষতি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর ইরানের বিভিন্ন অবকাঠামো বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব চাপের মধ্যেও তেহরান তার অবস্থান থেকে সরে আসেনি।
এদিকে হরমুজ প্রণালিতে অনুমোদনহীন তেলবাহী ট্যাঙ্কারের চলাচলে ইরানের বাধার কারণে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। ফলে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।
রিয়ালের রেকর্ড দরপতন ইরানের অর্থনীতিতে নতুন করে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাড়ার আশঙ্কা তৈরি করেছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত