1
2
| প্রকাশের তারিখঃ ২৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ সোমবার (২৪ আগস্ট) রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। গত বৃহস্পতিবার শুনানি শেষে রায়ের জন্য ২৪ আগস্ট দিন ধার্য করা হয়।
এর আগে, ২০১৯ সালের ২৪ অক্টোবর এ মামলায় রায় দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদুল আলম, মাদরাসা শিক্ষক হাফেজ আবদুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, মাদরাসাছাত্র নুর উদ্দিনসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
পরে ওই মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। একই সঙ্গে আসামিরা দণ্ডের বিরুদ্ধে আপিল ও জেল আপিল করেন।
গত সপ্তাহে এসব ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ পেপারবুক উপস্থাপনের মধ্য দিয়ে শুনানি শুরু করে। শুনানি শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করা হয়।
নুসরাত জাহান রাফি ২০১৯ সালের ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার একটি কক্ষে আগুনে দগ্ধ হন। গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়ার পর ১০ এপ্রিল তিনি মারা যান। তাঁর মৃত্যু দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত