1
2
| প্রকাশের তারিখঃ ২৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২২৮ শিশু
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২২৮ শিশু।
রোববার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৩৪ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৯ শিশুর।
সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৯৩৩ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২২৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে দেশে হাম ও হামের উপসর্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত