1
2
| প্রকাশের তারিখঃ ২৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেলেন দুই প্রতিমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) রাতে মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হয়।
পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশিদের বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলামের দায়িত্বের মধ্যে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি।
পরিপত্রে আরও বলা হয়েছে, দুই প্রতিমন্ত্রীই পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, দায়িত্ব বণ্টনের এই সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে। নতুন দায়িত্ব বণ্টনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত