1
2
| প্রকাশের তারিখঃ ২১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম শপথ পড়ান মন্ত্রিসভার নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথবাক্য পাঠ করান।
এর আগে একই অনুষ্ঠানে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।
অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
ড. আবদুল মঈন খান নরসিংদী-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। আন্দালিব রহমান পার্থ ভোলা-১ আসন থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন নতুন করে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন।
এ ছাড়া এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে তিনি এবার মন্ত্রিসভার অংশ হলেন।
নতুন ছয় সদস্যের শপথের ফলে বিএনপি সরকারের মন্ত্রিসভায় আরও সম্প্রসারণ ঘটল। তাদের দায়িত্ব বণ্টন ও মন্ত্রণালয়সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত