1
2
| প্রকাশের তারিখঃ ১৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
খালেদা জিয়ার আন্দোলন-সংগ্রামের ফসলেই গণতন্ত্র পুনরুদ্ধার : গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার (১৫ আগস্ট) খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে। এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন, তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতা ও প্রয়োজনীয় সুপরামর্শ দেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে অর্জিত সম্পদের ভাগ অনেকেই পেলেও আন্দোলন-সংগ্রামের মাঠে তিনি সবাইকে পাশে পাননি। তবে এতে খালেদা জিয়া কখনো মনঃক্ষুণ্ন হননি।
তিনি আরও বলেন, খালেদা জিয়া সবাইকে আপন করে নিয়েছিলেন এবং সবার অপরাধ ক্ষমা করে দিয়েছেন। একই সঙ্গে তিনি দলের নেতাকর্মীদের যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দোয়া মাহফিলে জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মাওলানা আবুল হোসেইন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এতে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। তারা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত