1
2
| প্রকাশের তারিখঃ ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
রামগতিতে চারদিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন গৃহবধূ, পরিবারের উৎকণ্ঠা
নিজস্ব প্রতিবেদক
মোঃ হাসান হাওলাদার, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে রোকেয়া বেগম (৪১) নামে মানসিক সমস্যায় ভোগা এক গৃহবধূ চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার (৭ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চর নেয়ামত (৩ নম্বর ওয়ার্ড) এলাকার মুসলিম মিয়ার বাড়ি থেকে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ রোকেয়া বেগম ওই বাড়ির সিএনজিচালক শাহজাহানের স্ত্রী। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পাবনা মানসিক হাসপাতালসহ বিভিন্ন স্থানে তার চিকিৎসা করানো হয়। চিকিৎসার পর তিনি অনেকটাই সুস্থ হয়ে পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবেই বসবাস করছিলেন।
গত শুক্রবার সকালে প্রতিদিনের মতো পরিবারের সবার অগোচরে হাঁটতে বের হন রোকেয়া। এরপর আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা প্রথমে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন। পরে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ রোকেয়ার ভাগিনা শাকিল আহমেদ বলেন, “আমার খালাম্মা অত্যন্ত সহজ-সরল একজন মানুষ। চিকিৎসার পর তিনি অনেকটাই সুস্থ ছিলেন। কিন্তু হঠাৎ শুক্রবার সকালে কাউকে কিছু না বলে বের হয়ে আর ফেরেননি। তার নিখোঁজের পর থেকে পুরো পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।”
এ ঘটনায় রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে পরিবার।
শাকিল আহমেদ বলেন, দেশের কোনো সহৃদয়বান ব্যক্তি রোকেয়া বেগমের সন্ধান পেলে অথবা তার বিষয়ে কোনো তথ্য জানতে পারলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
রামগতি প্রেসক্লাব কার্যালয়, পৌর আলেকজান্ডার সমবায় ভবন, রামগতি, লক্ষ্মীপুর।
মোবাইল: ০১৭১৮২৮৩০২৫
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত