1
2
| প্রকাশের তারিখঃ ১০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
দশ বছর পর ম্যানসিটিতে ফিরছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক রুলি
নিজস্ব প্রতিবেদক
খেলাধুলা ডেস্ক :
প্রায় এক দশক পর আবারও ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে ফিরছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক জেরোনিমো রুলি। ফরাসি ক্লাব মার্শেই থেকে প্রায় ১৭ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে দুই বছরের চুক্তিতে তাকে দলে নিচ্ছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।
এর আগে ২০১৬-১৭ মৌসুমেও ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন রুলি। তবে সে সময় মূল দলে অভিষেকের সুযোগ পাননি। পরে রিয়াল সোসিয়েদাদ, ভিয়ারিয়াল, আয়াক্স ও মার্শেইয়ের হয়ে খেলে নিজেকে অভিজ্ঞ গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেন। দীর্ঘ পথ পেরিয়ে এবার আবারও ফিরছেন ইতিহাদ স্টেডিয়ামে।
৩৪ বছর বয়সী রুলি আর্জেন্টিনার হয়ে ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ী দলের সদস্য ছিলেন। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছেন তিনি।
জানা গেছে, নতুন মৌসুমে ম্যানচেস্টার সিটির প্রথম পছন্দের গোলরক্ষক থাকবেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। আর জেরোনিমো রুলিকে মূলত অভিজ্ঞ ব্যাকআপ গোলরক্ষক হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
অভিজ্ঞতা ও নির্ভরযোগ্যতার সমন্বয়ে রুলির এই প্রত্যাবর্তন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক বিভাগে বাড়তি শক্তি যোগ করবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত