1
2
| প্রকাশের তারিখঃ ১০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, ভারতের জনগণ যেমন বাংলাদেশ-ভারতের মধ্যে সুসম্পর্ক দেখতে চায়, তেমনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুই দেশের মধ্যে সুন্দর ও স্থিতিশীল সম্পর্কের পক্ষে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও ইতিবাচক ধারায় এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে তার আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ সাক্ষাৎ তাকে অত্যন্ত আনন্দিত করেছে।
ভারতীয় হাইকমিশনার বলেন, গণতান্ত্রিক দেশগুলোতে বিভিন্ন ইস্যু ও মতপার্থক্য থাকতেই পারে। তবে পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সেসব সমস্যার সমাধান সম্ভব।
উল্লেখ্য, গত জুন মাসে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী।
এর আগে রোববার বিকেলে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত