1
2
| প্রকাশের তারিখঃ ১০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৫৫
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৫ জন।
সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৮০ শিশুর মৃত্যু হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায়, অর্থাৎ রোববার (৯ আগস্ট) হামের উপসর্গে ছয় শিশুর মৃত্যু হয়েছিল। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৬৩ জন শিশু।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া, সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্য অধিদফতরও পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে নজরদারি ও চিকিৎসাসেবা জোরদারের কথা জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত