1
2
| প্রকাশের তারিখঃ ১০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
দেশের তিন গ্রামে ‘এসডিজি ভিলেজ’ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অংশ হিসেবে দেশের তিনটি গ্রামে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন।
পাইলট প্রকল্পের জন্য নির্বাচিত গ্রামগুলো হলো রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর।
‘দেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়িত এ উদ্যোগের মাধ্যমে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭টি লক্ষ্য বাস্তবায়নে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রকল্পের আওতায় নির্বাচিত গ্রামগুলোতে পর্যায়ক্রমে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা নিরসন, কৃষিজমির পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার প্রসার, মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং আধুনিক স্যানিটেশন সুবিধা সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগে অন্তর্ভুক্ত হওয়ায় তিন গ্রামের বাসিন্দারা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তাদের জীবনমানের উল্লেখযোগ্য উন্নয়ন হবে এবং গ্রামগুলো টেকসই উন্নয়নের মডেল হিসেবে গড়ে উঠবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত