1
2
| প্রকাশের তারিখঃ ০৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
তারেক-মোদি বৈঠকেই দূর হতে পারে বাংলাদেশ-ভারত সম্পর্কের জটিলতা : হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান বিভিন্ন জটিলতা দুই দেশের প্রধানমন্ত্রীর আন্তরিক আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
রোববার (৯ আগস্ট) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে শিশুদের জন্য একটি খেলাঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উভয়েই জনবান্ধব নেতা। তারা একসঙ্গে আলোচনায় বসলে দুই দেশের মধ্যকার বিদ্যমান অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই পারস্পরিক সুসম্পর্ককে আরও শক্তিশালী করতে দুই দেশের সরকারি পর্যায়েও ইতিবাচক ও কার্যকর উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
ভিসাসেবা প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার জানান, সাধারণ মানুষের জন্য ভিসা প্রাপ্তি আরও সহজ ও সাশ্রয়ী করতে সরকার কাজ করছে। একই সঙ্গে ভিসা আবেদন গ্রহণ ও নিষ্পত্তির সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে, যাতে আবেদনকারীরা দ্রুত ও সহজে সেবা পেতে পারেন।
তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা, নিয়মিত সংলাপ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত