1
2
| প্রকাশের তারিখঃ ০৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মাতারবাড়ীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনজুড়ে একাধিক কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
কক্সবাজারের মাতারবাড়ীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারযোগে তিনি মাতারবাড়ীতে পৌঁছান।
মাতারবাড়ীতে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, দিনব্যাপী সফরে তিনি কক্সবাজারের মহেশখালী এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
সফরের শুরুতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রম উপলক্ষে কক্সবাজারের মহেশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এরপর তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় যাবেন। সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা পরিদর্শনের পাশাপাশি মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।
সফরসূচি অনুযায়ী, বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন-সংক্রান্ত আরেকটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত একটি সাংগঠনিক সভায় যোগ দিয়ে দিনের কর্মসূচি শেষ করবেন।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে কক্সবাজার ও চট্টগ্রামের সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত