1
2
| প্রকাশের তারিখঃ ০৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সিলেটে বাউল দলের জুলাই স্মরণসভা, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
মো: নোমান উদ্দিন রিপন :
ঐতিহাসিক ৫ আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচার পতন দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল, সিলেট জেলা শাখার উদ্যোগে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা সভা, দক্ষিণ সুরমা উপজেলা বাউল দলের আহ্বায়ক কমিটির অনুমোদন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা বাউল দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলা বাউল দলের ৫৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে নেওয়াজ ভান্ডারীকে আহ্বায়ক এবং নাট্যশিল্পী মো. ইয়াসিন আহমদকে সদস্য সচিব করা হয়।
সিলেট জেলা বাউল দলের আহ্বায়ক মুক্তার আহমদ বকুল এবং সদস্য সচিব মো. নোমান উদ্দিন রিপনের স্বাক্ষরে নবগঠিত কমিটির অনুমোদন প্রদান করা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বাউল দলের আহ্বায়ক মুক্তার আহমদ বকুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বাউল দলের নবগঠিত আহ্বায়ক নেওয়াজ ভান্ডারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত সদস্য সচিব মো. ইয়াসিন আহমদ, জেলা বাউল দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম স্বপন, এম এ জাহিদ হোসেন, গীতিকার মাসুক এলাহী, গীতিকার মাসুক হাসান এবং জৈন্তাপুর উপজেলা বাউল দলের আহ্বায়ক নাছির উদ্দিন। এছাড়াও সিলেট জেলার বিভিন্ন উপজেলা বাউল দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের আত্মত্যাগ স্মরণ করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত