1
2
| প্রকাশের তারিখঃ ০৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
লক্ষ্মীপুেরর মধ্য আবিরনগরে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
মো: মেহেদী হাসান সুমন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুেরর মধ্যআবিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং অভিভাবক সমাবেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও পারিবারিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক-শিক্ষানুরাগী মো. জিয়াউল করিম জিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলরুবা লাইলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচিত সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. শাহজাহান মাস্টার এবং ১২ নম্বর ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলরুবা লাইলী বলেন, শিশুদের সুষ্ঠু বিকাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, অপ্রয়োজনে শিশুদের হাতে মোবাইল ফোন তুলে না দিয়ে নিয়মিত পড়াশোনার পরিবেশ তৈরি করতে হবে। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সন্তানকে পড়ার টেবিলে বসার অভ্যাস গড়ে তুলতে হবে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের চর্চার প্রতিও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, সন্তান বিদ্যালয়ে কী শিখছে, শিক্ষকরা কী পড়াচ্ছেন এবং তারা পড়াশোনায় কতটা অগ্রগতি করছে, সে বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথি ও অভিভাবকরা। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত