1
2
| প্রকাশের তারিখঃ ০৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
অনলাইন জুয়ার বিরুদ্ধে র্যাব-৯ এর সফল অভিযান
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক :
অনলাইন জুয়ার মতো সমাজবিধ্বংসী অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র্যাব-৯, সিলেট। প্রযুক্তিনির্ভর অপরাধ নির্মূলে তাদের ধারাবাহিক ও পেশাদার অভিযানের ফলে সিলেট অঞ্চলে অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
র্যাব-৯-এর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ০৫ মে থেকে ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে মোট ১৮টি সফল অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৮০ জন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলা থেকে ১২টি অভিযানে ৫৬ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ০১টি অভিযানে ০৮ জন, মৌলভীবাজারে ২টি অভিযানে ৮ জন এবং সুনামগঞ্জে ৩টি অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানগুলোতে বিপুল পরিমাণ আলামতও জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে স্মার্ট মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, টিভি, নগদ ৯৯,৬১৫ টাকাসহ জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। র্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন বয়সের মানুষ রয়েছে, যা অনলাইন জুয়ার ভয়াবহ সামাজিক বিস্তৃতির দিকটি স্পষ্টভাবে তুলে ধরে।
আইন-শৃঙ্খলা রক্ষা, তরুণ সমাজকে অনলাইন জুয়ার মতো ভয়ংকর আসক্তি থেকে রক্ষা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব-৯-এর এই কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তাদের সময়োপযোগী অভিযান শুধু অপরাধ দমনে নয়, সমাজে সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জনস্বার্থে পরিচালিত এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে অনলাইন জুয়া চক্রের বিস্তার রোধ করা আরও সহজ হবে বলে সচেতন মহল মনে করছে। প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় র্যাব-৯-এর আন্তরিকতা, দক্ষতা ও পেশাদারিত্ব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করেছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত