1
2
| প্রকাশের তারিখঃ ০৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ করল ২৭ বিজিবি
নিজস্ব প্রতিবেদক
মো: সুমন খান, রাঙ্গামাটি প্রতিনিধি :
প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটির বাঘাইছড়িতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
রোববার (২ আগস্ট) সকালে মারিশ্যা জোনের উদ্যোগে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল, তুলাবান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তুলাবান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং জোনের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, বৃক্ষরোপণ শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই পরিবেশ নিশ্চিত করার অন্যতম কার্যকর উদ্যোগ। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারাও পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিমত প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত