1
2
| প্রকাশের তারিখঃ ০২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রার্থী নির্ধারণের দায়িত্বে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী নির্ধারণের দায়িত্ব বিএনপির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে দলের জাতীয় স্থায়ী কমিটি।
শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই তথ্য নিশ্চিত করেন স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলে। এতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয় ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দলীয় সূত্র জানায়, রাষ্ট্রপতি পদে উপযুক্ত প্রার্থী নির্বাচনসহ এ-সংক্রান্ত পরবর্তী করণীয় বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রদান করেছে দলের স্থায়ী কমিটি। তাঁর নেতৃত্বে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত