1
2
| প্রকাশের তারিখঃ ০১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
আনিসুল হকের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা
নিজস্ব প্রতিবেদক
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক তাহিরপুর উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান আনিসুল হকের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার জোয়ার বইছে।
শনিবার (১ আগস্ট) তাঁর জন্মদিন উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্ট করেন। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় নেতাকর্মীরা উল্লেখ করেন, আনিসুল হক দীর্ঘদিন ধরে কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ড তাঁকে সুনামগঞ্জের একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এ প্রসঙ্গে মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া বলেন, "আনিসুল হক ভাই একজন জনবান্ধব, ত্যাগী ও পরীক্ষিত রাজনৈতিক নেতা। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন এবং দলের দুঃসময়ে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তাঁর জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ তাঁকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ, দল ও জনগণের কল্যাণে কাজ করার তাওফিক দান করুন।"
জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, সুস্বাস্থ্য ও সার্বিক সফলতা কামনা করেন। শুভেচ্ছা বার্তাগুলোতে তাঁকে একজন জনবান্ধব, কর্মীবান্ধব এবং তৃণমূলের আস্থাভাজন নেতা হিসেবে উল্লেখ করা হয়।
জন্মদিন উপলক্ষে শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আনিসুল হক দেশ, দল এবং সাধারণ মানুষের কল্যাণে তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত