নিজস্ব প্রতিবেদক
মো: আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :
ঢাকায় বসবাসরত বৃহত্তর সিলেটবাসীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন-এর ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম তরফদার এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিয়াম মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম তরফদার ৯৮৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী পান ৫৮৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ ৮৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ড. জিয়াউল ইসলাম মুন্না পান ৭২১ ভোট।
নির্বাচনে অন্যান্য বিজয়ীরা হলেন :
সহ-সভাপতি (জালালাবাদ): মো. এহছানে এলাহী (৮৭৬) ও ইঞ্জিনিয়ার আজিজুর রহমান (৬৬৯)।
সহ-সভাপতি (সিলেট): তোফায়েল খান (৮৭৩) ও ইশতিয়াক আহমদ চৌধুরী (৬৫৭)।
সহ-সভাপতি (মৌলভীবাজার): আব্দুল মজিদ চৌধুরী (৮১৮) ও সৈয়দ মুসতাক আহমদ (৭১০)।
সহ-সভাপতি (সুনামগঞ্জ): আকবর হোসেন মঞ্জু (৮৬৬) ও ডা. সৈয়দ উমর খৈয়াম (৬৬৪)।
সহ-সভাপতি (হবিগঞ্জ): আনোয়ার হোসেন চৌধুরী (১,০৫৮) ও সফিকুল বারী (৪৯০)।
সহ-সভাপতি (মহিলা): ডা. সামিয়া মুবিন (১,০৪৭) ও শাহনাজ আহমদ মালিক (৪৮৪)।
কোষাধ্যক্ষ: রিপন কবির লস্কর (৭৮৭)।
যুগ্ম সাধারণ সম্পাদক-১: জাকির হোসেন (৮২২)।
যুগ্ম সাধারণ সম্পাদক-২: অ্যাডভোকেট আবুল কালাম (৮১৫)।
দপ্তর সম্পাদক: শফিকুল ইসলাম সজল (৯০৭), যিনি টানা তৃতীয়বারের মতো এ পদে নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক: ব্যারিস্টার সৈয়দা সীমা করীম (৯৫০)।
শিক্ষা, সাহিত্য ও ছাত্রকল্যাণ সম্পাদক: নেছার আলী (৯২৫)।
ক্রীড়া, চিত্তবিনোদন ও সংস্কৃতি সম্পাদক: ক্যাপ্টেন মিজানুর রহমান (৮৮৮)।
মহিলা বিষয়ক সম্পাদক: ব্যারিস্টার নাসরিন আক্তার শীলা (৭৮৭)।
আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক: মো. মিজানুর রহমান (৭৬২)।
চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সম্পাদক: ডা. আবুল কালাম চৌধুরী (৯০৯)।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐতিহ্য, ঐক্য ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বৃহত্তর সিলেটবাসীর কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি এবং সামাজিক উন্নয়নে জালালাবাদ অ্যাসোসিয়েশনকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।