1
2
| প্রকাশের তারিখঃ ২৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
কমলনগরে প্রবাসী ফোরামের নতুন কমিটিকে হুইপ নিজানের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
মো: হাসান হাওলাদার :
লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কমলনগর উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান।
শনিবার কমলনগরে অনুষ্ঠিত এক সভায় নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ মাহমুদ ইলিয়াসের নেতৃত্বে নেতৃবৃন্দ হুইপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা হুইপের হাতে ফুলের তোড়া তুলে দেন। পরে হুইপ আশরাফ উদ্দিন নিজান নতুন কমিটির সদস্যদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান।
সভায় বক্তব্যে হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, প্রবাসীদের কল্যাণে কাজ করা এবং দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করাই জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, কমলনগর উপজেলা শাখার নতুন কমিটি দলের আদর্শ ও নীতিকে ধারণ করে সাধারণ মানুষের পাশে থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করবে।
নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ মাহমুদ ইলিয়াস বলেন, হুইপের দিকনির্দেশনায় কমলনগরে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তারা কাজ করবেন। পাশাপাশি প্রবাসীদের সমস্যা সমাধান এবং এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত