1
2
| প্রকাশের তারিখঃ ২৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
একরামুল হত্যা অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তৎকালীন র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) রাতে ঢাকা সেনানিবাসের এএ অ্যান্ড কিউএমজি শাখার তত্ত্বাবধানে তাকে সেনা হেফাজতে নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ বর্তমানে বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছিল।
এছাড়া, ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত নিষেধাজ্ঞার আওতায় থাকা দুই বাংলাদেশি কর্মকর্তার একজন ছিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং অন্যজন ছিলেন মিফতাহ উদ্দিন আহমেদ।
বর্তমানে একরামুল হক হত্যা মামলায় তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত