1
2
| প্রকাশের তারিখঃ ২৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব (প্রেস) হলেন উম্মে মারুফা
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
ভারতের কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন উম্মে মারুফা। সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে উম্মে মারুফাকে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তার নিয়োগের মেয়াদ হবে এক বছর। এছাড়া নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ জুলাই কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস সচিব মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন) পদত্যাগ করেন। তার পদত্যাগের পরই এ পদে নতুন নিয়োগ দেওয়া হলো।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত