1
2
| প্রকাশের তারিখঃ ২৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, আনুষ্ঠানিকভাবে জানাবেন স্পিকার
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
দীর্ঘদিনের রাজনৈতিক আলোচনা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ-পরবর্তী জরুরি সংবাদ সম্মেলন জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) অনুষ্ঠিত হবে।
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার সাংবিধানিক মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি বিভিন্ন রাজনৈতিক মহল থেকে উঠে আসে। বিশেষ করে জামায়াত ও এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ দাবিতে ধারাবাহিক কর্মসূচি ও আন্দোলন পালন করে আসছিলেন।
রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন সংবিধান অনুযায়ী পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকে নজর থাকবে রাজনৈতিক অঙ্গনসহ পুরো দেশের।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত