1
2
| প্রকাশের তারিখঃ ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
দেশে চলমান ৪৫ লাখ মামলা, বাধ্যতামূলক মধ্যস্থতায় কমবে জট : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালুর মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে সরকার আশা করছে।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে পঞ্চগড়, টাঙ্গাইল, কক্সবাজারসহ দেশের ১০টি জেলায় মামলা-পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী জানান, মধ্যস্থতা কার্যক্রম পরিচালনায় জনগণের হয়রানি ও দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এর মাধ্যমে দ্রুত, সহজ ও কম খরচে বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তবে শিশু নির্যাতন, ধর্ষণসহ গুরুতর অপরাধসংক্রান্ত কোনো মামলা প্রত্যাহার করা হবে না।
তিনি আরও জানান, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে—এই চার মাসে আদালতে নতুন মামলা দায়েরের সংখ্যা ৬২ শতাংশ কমেছে, যা বিচারব্যবস্থার ওপর চাপ কমানোর ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি বলে উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত