1
2
| প্রকাশের তারিখঃ ১৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শায়েস্তাগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৩০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ
নিজস্ব প্রতিবেদক
সৈয়দ আজিজুর রহমান, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৯। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা দুই সন্দেহভাজন মাদক কারবারি প্রাইভেটকার ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটি জব্দ করা হয়।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, সকালে র্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল শায়েস্তাগঞ্জের মেসার্স ফোর এস ফিলিং স্টেশনের সামনে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের ওলিপুর এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে একটি প্রাইভেটকারে মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে।
খবর পেয়ে র্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারে থাকা অজ্ঞাতনামা দুই ব্যক্তি গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, পলাতক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা গাঁজা ও জব্দকৃত প্রাইভেটকার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত