1
2
| প্রকাশের তারিখঃ ১৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর, বৃক্ষরোপণ ও মতবিনিময় কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার বরিশাল সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বরিশাল সফর। সফরে তিনি বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হবেন। সেখানে নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় আরও দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বরিশালে স্থানীয় প্রশাসন ও দলীয় পর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত