1
2
| প্রকাশের তারিখঃ ১২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞার ঘোষণা ইরানের
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
ইরান ঘোষণা দিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কথিত অবৈধ সামরিক তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না।
রোববার (১২ জুলাই) দেশটির নবগঠিত পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, অঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতার কারণে বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচলের পরিবেশ নেই। পরিস্থিতি স্বাভাবিক হয়ে স্থিতিশীলতা ও শান্তি ফিরে এলে জাহাজ চলাচলের আবেদন নির্ধারিত প্রক্রিয়ায় পর্যালোচনা করে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হবে।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেয় তেহরান। এ সময় ইরানি বাহিনীর বিরুদ্ধে জাহাজে হামলা, সমুদ্রে মাইন পেতে রাখা এবং নিরাপদ চলাচলের বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগও ওঠে।
এদিকে, গত মে মাসে ইরান পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ গঠন করে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত এই সংস্থার মাধ্যমে প্রণালির বিদ্যমান ব্যবস্থাপনায় স্থায়ী পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে তেহরান।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে নতুন এই সিদ্ধান্ত আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র : আল জাজিরা
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত