1
2
| প্রকাশের তারিখঃ ০৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
দেশের সংকট কাটাতে রাজনৈতিক ঐক্যের আহ্বান হুইপ এবিএম নিজানের
নিজস্ব প্রতিবেদক
মো হাসান হাওলাদার :
দেশের চলমান সংকট থেকে উত্তরণে সব রাজনৈতিক দলকে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন হুইপ এবিএম নিজান। তিনি বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বিভেদ নয়, বরং সম্মিলিত উদ্যোগই হতে হবে প্রধান শক্তি।
উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় হুইপ এবিএম নিজান বলেন, দেশের স্বার্থে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে কাজ করতে হবে। বিশেষভাবে তিনি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ‘জুলাই যোদ্ধাদের’ অবদানের কথা তুলে ধরেন। তাঁর মতে, যারা ওই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের আত্মত্যাগ ও ভূমিকার যথাযথ স্বীকৃতি দেওয়া জরুরি। একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থার ওপর গুরুত্ব দেন তিনি।
হুইপ নিজান বলেন, “জুলাই যোদ্ধাদের নিয়ে আমার ভাবনা সবসময়ই ইতিবাচক। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তেই আমরা কাজ করতে চাই।” তিনি মনে করেন, তরুণদের সেই স্বপ্ন বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বেকারত্ব।
বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে তিনি বলেন, যুবসমাজকে কর্মমুখী করতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের বিকল্প নেই। স্বাবলম্বী বাংলাদেশ গড়তে এসব খাতে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন তিনি।
রামগতি-কমলনগর এলাকার উন্নয়ন প্রসঙ্গে হুইপ এবিএম নিজান বলেন, “এই অঞ্চলের মানুষকে নিয়ে আমি সবসময় ভাবি। নদীভাঙন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও কর্মসংস্থান- এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়েই কাজ করতে চাই।”
আলোচনার শেষে তিনি বলেন, দেশ গড়ার কাজে সবাইকে মিলেমিশে এগিয়ে আসতে হবে। সহযোগিতা আর ঐক্যের মধ্য দিয়েই একটি স্বাবলম্বী, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত