1
2
| প্রকাশের তারিখঃ ০৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
আনন্দময় শিক্ষার চর্চায় অভিভাবকদের আস্থা অর্জন দিশারী শিক্ষা একাডেমীর
নিজস্ব প্রতিবেদক
সাইদুর রহমান জিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার দিশারী শিক্ষা একাডেমীতে সুশৃঙ্খল, মনোরম ও আনন্দময় পরিবেশে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান এবং নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ায় প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই অভিভাবকদের আস্থা অর্জন করেছে।
প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী শ্রেণি কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠে আগ্রহী ও মনোযোগী করে তুলতে বিভিন্ন শিক্ষামূলক ও সহশিক্ষা কার্যক্রম আয়োজন করা হচ্ছে। শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা, নিয়মানুবর্তিতা ও দায়িত্বশীল ভূমিকার কারণে একাডেমীতে একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রয়েছে।
এ বিষয়ে দিশারী শিক্ষা একাডেমীর সদস্য সচিব ও প্রধান শিক্ষক মৌজ আলী তালুকদার বলেন, “আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন করানো নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। নিয়মিত পাঠদান, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম এবং অভিভাবকদের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমেই আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করার চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সবার সহযোগিতায় দিশারী শিক্ষা একাডেমীকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
স্থানীয় অভিভাবকরাও শিক্ষার পরিবেশ ও পাঠদানের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত