1
2
| প্রকাশের তারিখঃ ০৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
তেহরানে খামেনির শেষ বিদায়ে জনসমুদ্র, প্রতিশোধের স্লোগানে উত্তাল পরিবেশ
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে লাখো শোকাহত মানুষের ঢল নামে। শোকের এই সমাবেশে অনেকের হাতে দেখা যায় ‘আমরা প্রতিশোধ নেবোই’ (We will avenge) লেখা পতাকা।
শেষ বিদায়ের এই আয়োজনে শোকের পাশাপাশি তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। উপস্থিত জনতার বড় একটি অংশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দেয় এবং একই সঙ্গে খামেনির মৃত্যুর প্রতিশোধের দাবি তোলে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ জানায়, পুরো অনুষ্ঠানজুড়ে ছিল গভীর আবেগ ও উত্তেজনার মিশ্র পরিবেশ। শোকাহত মানুষ বারবার প্রতিশোধের শপথ উচ্চারণ করে এবং হত্যাকাণ্ডের জবাব দেওয়ার আহ্বান জানায়।
শেষ বিদায়ের এই আয়োজন ঘিরে গ্র্যান্ড মোসাল্লা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশ-বিদেশ থেকে আগত শোকাহত মানুষ ও প্রতিনিধিদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় শোক ও রাজনৈতিক আবেগে ভরা এক বিশাল সমাবেশে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত