1
2
| প্রকাশের তারিখঃ ০২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
জুলাই চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধ রাজনীতির আহ্বান কমলনগর উপজেলা বিএনপি সভাপতির
নিজস্ব প্রতিবেদক
মো: হাসান হাওলাদার, কমলনগর উপজেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জাতীয় ঐক্যকে সামনে রেখে ইতিবাচক রাজনীতির বার্তা দিয়েছেন কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “বাংলাদেশের জুলাই আমাদের সবার জুলাই। হাজারো মতপার্থক্য থাকা সত্ত্বেও জুলাই ঐক্যের প্রতীক, জুলাই আমাদের ঐক্যের প্রতীক।”
তিনি জানান, জুলাই চেতনাকে ধারণকারী তরুণ প্রজন্ম, যাদের তিনি ‘জুলাই যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন, তাদের প্রতি বিএনপির দৃষ্টিভঙ্গি সবসময়ই ইতিবাচক। তরুণদের ত্যাগ, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি দল শ্রদ্ধাশীল উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে তাদের মেধা ও শক্তিকে জাতি গঠনের কাজে সম্পৃক্ত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
নুরুল হুদা চৌধুরী আরও বলেন, মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং মানুষের মুক্তির স্বার্থে জুলাইয়ের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যই আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রধান শক্তি হবে।
এ সময় কমলনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে জুলাই চেতনায় বিশ্বাসী সব তরুণকে দলের পাশে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত