1
2
| প্রকাশের তারিখঃ ০১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নতুন পোশাকে পুলিশের দায়িত্ব পালন শুরু, পূর্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
পুলিশ সদস্যদের নতুন পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। বুধবার (১ জুলাই) রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে সিনিয়র পুলিশ কর্মকর্তাসহ মাঠপর্যায়ের সদস্যরা নতুন পোশাকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত পুলিশ ক্যাম্পটির উদ্বোধন করেন মো. আলী হোসেন ফকির। সভাপতিত্ব করেন মোসলেহ উদ্দিন আহমদ।
নতুন পোশাক অনুযায়ী, মেট্রোপলিটন পুলিশের সদস্যরা হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরছেন। আর অন্যান্য ইউনিটের পুলিশ সদস্যদের জন্য নির্ধারিত হয়েছে গাঢ় নীল রঙের শার্টের সঙ্গে খাকি প্যান্ট। পুলিশের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবেই এই পোশাক পরিবর্তন কার্যকর করা হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে পুলিশের কাঠামোগত সংস্কারের উদ্যোগ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় আগের পোশাক পরিবর্তন করে নতুন ইউনিফর্ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়, যা এখন মাঠপর্যায়ে বাস্তবায়ন শুরু হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তত্ত্বাবধানে পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে এই বরকাউ পুলিশ ক্যাম্প নির্মাণ করা হয়েছে। সেক্টর-১-এর রোড নম্বর ১০২-এ অবস্থিত এই ক্যাম্পটি চালু হওয়ায় পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা জানান, আধুনিক নগর ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে পুলিশের অবকাঠামো ও কার্যক্রমকে আরও গতিশীল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত