1
2
| প্রকাশের তারিখঃ ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ট্রাফিক ব্যবস্থাপনায় এআই ক্যামেরা, দেড় হাজার মামলা ইতোমধ্যে
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় সনাতন পদ্ধতির পরিবর্তে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই ক্যামেরা। জিয়া উদ্যান সংলগ্ন লেক রোডসহ চারটি পয়েন্টে পরীক্ষামূলকভাবে এআই ক্যামেরা ট্রাফিক সিস্টেম চালু করা হয়েছে। এর মাধ্যমে ঢাকার মোট ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে স্বয়ংক্রিয় ট্রাফিক মনিটরিং ও মামলা কার্যক্রম শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩০ জুন) সকালে এক অনুষ্ঠানে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
তিনি বলেন, এআই ক্যামেরা চালুর পর এখন পর্যন্ত প্রায় দেড় হাজার মামলা স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি করা হয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর অধিকাংশ গুরুত্বপূর্ণ পয়েন্টে এই প্রযুক্তি সম্প্রসারণের কাজ চলমান রয়েছে।
ডিএমপি কমিশনার আরও জানান, রাজধানীতে অটোরিকশা চলাচল নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। অটোরিকশা বন্ধ বা নিয়ন্ত্রণের বিষয়ে কাজ চলছে, তবে পুলিশের একার পক্ষে ঢাকার অটোরিকশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
ডিএমপির আশা, এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে যানজট কমানো, শৃঙ্খলা নিশ্চিত করা এবং ট্রাফিক আইন প্রয়োগ আরও কার্যকর হবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত