1
2
| প্রকাশের তারিখঃ ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি পর্তুগাল–কলম্বিয়া
নিজস্ব প্রতিবেদক
খেলাধুলা ডেস্ক :
২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘কে’-এর শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল ও কলম্বিয়া। দুই দলই ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে উঠতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই কারও।
রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপের শীর্ষে রয়েছে কলম্বিয়া। আর ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পর্তুগাল। দ্বিতীয় হয়ে গ্রুপ পর্ব শেষ করলে নকআউট পর্বে কঠিন প্রতিপক্ষের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে পর্তুগালের। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে আসতে পারে ইংল্যান্ড বা ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দল। সে কারণে জয় দিয়েই গ্রুপ পর্ব শেষ করতে মরিয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
অন্যদিকে পর্তুগালকে নিয়ে বেশ সতর্ক কলম্বিয়ার কোচ নেস্তর লরেঞ্জো। তার মতে, ইউরোপের অন্যতম শক্তিশালী এই দলের বিপক্ষে সফল হতে হলে কৌশলগত শৃঙ্খলা বজায় রাখা জরুরি। লরেঞ্জো বলেন, দল নিজেদের খেলার ধরন ও ফুটবলীয় পরিচয় ধরে রেখেই মাঠে নামবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন ভিতিনহা ও রোনালদোর কথা। একজন মাঝমাঠ নিয়ন্ত্রণ করেন, অন্যজন গোলের সামনে ভয়ংকর।
পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ বলেন, মিয়ামিতে বড় সমর্থকগোষ্ঠীর সামনে খেলতে হবে তাদের। কারণ এই অঞ্চলে বিপুল সংখ্যক কলম্বিয়ান সমর্থক রয়েছে, যা ম্যাচের আবহে প্রভাব ফেলতে পারে।
পরিসংখ্যান বিশ্লেষণকারী সংস্থা অপটার সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, এই ম্যাচে জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে পর্তুগাল। তাদের জয়ের সম্ভাবনা ৪৮.৯ শতাংশ, কলম্বিয়ার ২৬ শতাংশ। ড্র হওয়ার সম্ভাবনা ২৫.১ শতাংশ।
তবে সামগ্রিকভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ৫৩.৩২ শতাংশ সম্ভাবনা নিয়ে এখনো এগিয়ে আছে কলম্বিয়াই। সব মিলিয়ে রোনালদো ও লুইস দিয়াজদের এই লড়াই হতে যাচ্ছে গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচ।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত