1
2
| প্রকাশের তারিখঃ ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ভেনেজুয়েলায় সংঘটিত আকস্মিক ও মর্মান্তিক এই ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবরে আমরা গভীরভাবে শোকাহত।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-এর জনগণের পক্ষ থেকে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, সেই সব পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং এই কঠিন সময়ে ভেনেজুয়েলা-র জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি বাংলাদেশ পূর্ণ সমর্থন জানায়। পাশাপাশি ভেনেজুয়েলা সরকারের জন্য শক্তি, ধৈর্য এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করেন প্রধানমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত