1
2
| প্রকাশের তারিখঃ ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মাত্র ১২ দিনের ব্যবধানে ট্রিলিয়নিয়ার খেতাব হারালেন ইলন মাস্ক
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
মাত্র ১২ দিনের ব্যবধানে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার খেতাব হারিয়েছেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। স্পেসএক্স ও টেসলার শেয়ারের বড় ধরনের দরপতনের ফলে তার ব্যক্তিগত সম্পদ থেকে কমেছে প্রায় ৫০০ বিলিয়ন ডলার।
ফোর্বস-এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে মাস্কের মোট সম্পদের পরিমাণ ৯৭০ দশমিক ২ বিলিয়ন ডলার। এর ফলে তিনি আবারও বিলিয়নিয়ারদের তালিকায় নেমে এসেছেন।
চলতি বছরের ১২ জুন মহাকাশযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্পেসএক্স মার্কিন শেয়ারবাজারে প্রবেশ করার পর বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ার হওয়ার রেকর্ড গড়েন মাস্ক। তখন তার সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে। মাত্র চার দিনের ব্যবধানে তা আরও বেড়ে ১ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়, যা নতুন উচ্চতা হিসেবে আলোচনায় আসে।
তবে এই উত্থান বেশিদিন স্থায়ী হয়নি। পরবর্তী সময়ে স্পেসএক্সের শেয়ারের দাম প্রায় ৩০ থেকে ৩১ শতাংশ কমে যায়। পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা-র শেয়ারের দরপতনও মাস্কের সম্পদের ওপর বড় প্রভাব ফেলে। এর ফলেই বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারের খেতাব হারাতে হয় তাকে।
তবে এত বড় পতনের পরও ইলন মাস্ক এখনও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। বাজার বিশ্লেষকদের মতে, স্পেসএক্সের শেয়ার যদি মাত্র ৬ শতাংশ পুনরুদ্ধার করে, তাহলে মাস্ক আবারও ট্রিলিয়নিয়ারদের কাতারে ফিরে যেতে পারেন। সে ক্ষেত্রে বিশ্বের প্রথম ‘পুনরাবৃত্ত ট্রিলিয়নিয়ার’ হিসেবেও ইতিহাস গড়ার সম্ভাবনা থাকছে এই প্রযুক্তি উদ্যোক্তার সামনে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত