1
2
| প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শেষে পাকিস্তানে সফরে ইরানের প্রেসিডেন্ট
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার পর মঙ্গলবার (২৩ জুন) পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি নিউজ এ তথ্য জানিয়েছে।
পাকিস্তান সফরকালে প্রেসিডেন্ট পেজেশকিয়ান দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি-এর সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে দুই দেশের নেতারা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে আঞ্চলিক উত্তেজনা শুরুর পর এটিই ইরানের প্রেসিডেন্ট হিসেবে পেজেশকিয়ানের প্রথম পাকিস্তান সফর।
এর আগে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়। আলোচনার পর পাকিস্তান ও কাতার জানায়, দুই দেশ ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে একমত হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সপ্তাহজুড়ে একটি সুইস রিসোর্টে কারিগরি পর্যায়ের আলোচনা চলবে।
পাকিস্তান সফরের আগে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, চলমান আলোচনার সফলতা পুরোপুরি নির্ভর করবে উভয় পক্ষ তাদের দেওয়া প্রতিশ্রুতি কতটা আন্তরিকভাবে বাস্তবায়ন করে তার ওপর।
এদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ ওমানের উদ্দেশে যাত্রা করছেন বলে জানা গেছে। সফরকালে তিনি হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যবস্থাপনা আরও সুসংহত করতে সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা করবেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত