1
2
| প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, ঢাকায় স্পষ্ট ঝাঁকুনি
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে সোমবার রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ এই ভূকম্পন শুরু হলে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে ঢাকার বিভিন্ন এলাকায় বহুতল ভবনে থাকা মানুষজন স্পষ্ট ঝাঁকুনি অনুভব করেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১৬ কিলোমিটার। ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পূর্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায়।
গভীরতা কম হওয়ায় ঢাকার বিভিন্ন প্রান্তে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়। আকস্মিক এই ভূকম্পনের কারণে অনেক ভবনবাসী নিরাপত্তার কথা ভেবে বাইরে বেরিয়ে আসেন। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প নিয়ে নানা প্রতিক্রিয়া জানান সাধারণ মানুষ।
এদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৪। তাদের তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল নরসিংদী থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত