1
2
| প্রকাশের তারিখঃ ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
লেবানন ইস্যুতে উত্তেজনা, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এ সিদ্ধান্তের কথা জানায়।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতার চেতনার পরিপন্থী।
বিবৃতিতে আরও বলা হয়, “হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য বন্ধ করা হলো। এটি শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ।”
ইরানের সামরিক কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, পরিস্থিতি অব্যাহত থাকলে পরবর্তী ধাপে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
তেহরানের দাবি, লেবাননে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের পরোক্ষ সমর্থন রয়েছে, যা সাম্প্রতিক কূটনৈতিক সমঝোতার পরিপন্থী বলে মনে করছে ইরান।
বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত