1
2
| প্রকাশের তারিখঃ ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
লক্ষ্মীপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা
নিজস্ব প্রতিবেদক
মেহেদী হাসান সুমন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুরে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে ব্র্যাক।
রোববার (১৩ জুন) লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর-১ ব্র্যাক কার্যালয়ের আয়োজনে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির টেকসই লক্ষ্যভিত্তিক উদ্যোগ ‘দাবি’র আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সুবিধাভোগীদের মাঝে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়। একই সঙ্গে এসব সম্পদের সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্র্যাকের এ ধরনের উদ্যোগ সুবিধাভোগীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে এবং পারিবারিক আয়ের মাধ্যমে জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা হাঁস-মুরগি পালনে সফল হতে পারবেন, যা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউসুফ, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি); মোহাম্মদ আইয়ুব ভূঁইয়া, এলাকা ব্যবস্থাপক (দাবি); এবং শ্যামল দাস, শাখা ব্যবস্থাপক, লক্ষ্মীপুর সদর।
অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের মাঝে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা সময়োপযোগী এই উদ্যোগের জন্য ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আশা জানান।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত