1
2
| প্রকাশের তারিখঃ ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বান্দরবানে টানা ৪০ দিন জামাতে নামাজ, কিশোরকে পুরস্কার হিসেবে দেওয়া হলো বাইসাইকেল
নিজস্ব প্রতিবেদক
এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধি :
কিশোরদের ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও মসজিদমুখী করতে বান্দরবানের পশ্চিম বালাঘাটায় নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ। মসজিদে গিয়ে টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় এক কিশোরকে উৎসাহমূলক পুরস্কার হিসেবে একটি বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর বান্দরবান সদর উপজেলার পশ্চিম বালাঘাটা জামে মসজিদ প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাহসিনা পোল্ট্রি এন্ড ফিড সেন্টারের সৌজন্যে এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবু তৈয়বের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম বালাঘাটা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু তৈয়ব। সঞ্চালনা করেন মসজিদের খতিব মাওলানা জাফর আলম।
এ সময় উপস্থিত ছিলেন ওছমান বিন আফ্ফান (রা.) নূরানী একাডেমির অধ্যক্ষ এস এম তারেকুর রহমান, হেফজখানার পরিচালক হাফেজ আব্দুর রশিদ, মসজিদ কমিটির অর্থ সম্পাদক হারুন অর রশীদ মিয়া, সহকারী ইমাম হাফেজ জাভেদ, নূরানী শিক্ষক মাওলানা ওসমান গণি, অভিভাবক মো. মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরস্কারপ্রাপ্ত কিশোর মো. রাইয়ান অনুভূতি প্রকাশ করে বলেন, “আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস গড়তে আমরা মসজিদে আসতাম। এই পুরস্কার আমাদের আরও অনুপ্রাণিত করবে।”
উদ্যোক্তা আবু তৈয়ব বলেন, “কিশোর সমাজকে মাদকমুক্ত, সুশৃঙ্খল ও দ্বীনের পথে এগিয়ে নিতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, কিশোরদের নামাজ, নৈতিক শিক্ষা ও ধর্মীয় অনুশাসনের প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত