নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০ কোটি ৩৫ লাখ টাকা।
মঙ্গলবার (৯ জুন) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সচিবালয় কক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ৫টি, সংশোধিত প্রকল্প ৩টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ২টি।
সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো—
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প
• বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়)
ভূমি মন্ত্রণালয়ের প্রকল্প
• সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রকল্প
• ময়মনসিংহ নগর করপোরেশনের নগর ভবন নির্মাণ
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রকল্প
• আনোয়ারা–বাঁশখালী–টইটং–পেকুয়া–বদরখালী–চকরিয়া (ঈদমনি) আঞ্চলিক মহাসড়ক (কালাবিবির দিঘী থেকে ঈদমনি) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকল্প
• দেশের ৩৩টি জেলায় সার্কিট হাউজ এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রকল্প
• বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়)
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প
• ঢাকা সিএমএইচে ক্যান্সার কেন্দ্র নির্মাণ (দ্বিতীয় পর্যায়, প্রথম সংশোধন)
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প (২টি)
• মাদরাসা শিক্ষা ব্যবস্থাপনা ও তথ্যব্যবস্থা সহায়তা প্রকল্প (তৃতীয় সংশোধন)
• দেশের ৬৫৩টি মাদরাসায় বহুমাধ্যমিক শ্রেণিকক্ষ স্থাপন (তৃতীয় সংশোধন)
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প
• বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতা বৃদ্ধি (প্রথম সংশোধন)
এছাড়া পরিকল্পনামন্ত্রীর ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ৬টি প্রকল্প সম্পর্কেও একনেক সভায় অবহিত করা হয়। সেগুলো হলো—
১) বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন প্রকল্প (দ্বিতীয় সংশোধন)
২) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক মেরামতে আধুনিক যান ও যন্ত্রপাতি সংগ্রহ এবং যান্ত্রিক পার্কিং স্থাপনের মাধ্যমে যানজট নিরসন (দ্বিতীয় সংশোধন)
৩) নাগরিক পর্যায়ে বিদ্যমান ডাকসেবার সম্প্রসারণ ও সহজলভ্যকরণ
৪) ঢাকা সেনানিবাসে এমইএস প্রশিক্ষণ সেলের অবকাঠামো সুবিধা সম্প্রসারণ
৫) বাংলাদেশে বাল্যবিবাহ নিরসনে কার্যক্রম ত্বরান্বিতকরণ প্রকল্প (পর্ব–২)
৬) খুলনার পাইকগাছা কৃষি কলেজ স্থাপন প্রকল্প (দ্বিতীয় সংশোধন)