1
2
| প্রকাশের তারিখঃ ০৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত এক হাজারের বেশি শিশু, মৃত্যু আট
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
সারাদেশে হামের পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও সন্দেহজনক হামের উপসর্গে আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৯২ শিশু।
সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর-এর কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে। এ সময়ে সন্দেহজনক হামের উপসর্গে মোট ৫৩৬ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯২ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুধু গত ২৪ ঘণ্টাতেই হামে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে ৯৩ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৭৭৯ জন।
হাসপাতালে ভর্তি সংক্রান্ত তথ্যে জানানো হয়, একই সময়ের মধ্যে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৬৫ হাজার ২৩৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬১ হাজার ২৭৮ জন।
বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার ঠেকাতে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো এখন সবচেয়ে জরুরি।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত