1
2
| প্রকাশের তারিখঃ ০৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ট্রাম্পের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের ওপর পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই বিভিন্ন আন্তর্জাতিক ও মার্কিন গণমাধ্যমে দেওয়া ফোন সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।
ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর সঙ্গে কথা বলেছেন বলেও জানা গেছে। মার্কিন প্রেসিডেন্টের বরাতে গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের হামলায় কেউ আহত হয়নি। এ কারণে নতুন করে হামলা না চালানোর জন্য ওয়াশিংটন ইসরায়েলকে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো বিকল্প নেই- এমন মন্তব্যও ট্রাম্পের বক্তব্য হিসেবে উঠে এসেছে।
এরই মধ্যে ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে। রাজধানী তেহরানসহ একাধিক গুরুত্বপূর্ণ শহর লক্ষ্য করে রোববার (৭ জুন) মধ্যরাত থেকে হামলা শুরু হয়। এতে তেহরান, তাবরিজ ও ইসফাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরান জানিয়েছে, তেহরানে অন্তত দুটি এবং ইসফাহানে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, পশ্চিম ও মধ্য ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
আইআরআইবি সম্প্রচারকারী সংস্থার তথ্যমতে, তেহরান, তাবরিজ ও ইসফাহানে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত