1
2
| প্রকাশের তারিখঃ ০৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
লেবাননে ইসরায়েলি হামলার প্রভাব, বিশ্ববাজারে এক লাফে বাড়ল তেলের দাম
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
লেবাননে ইসরায়েলের হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। রোববার (৭ জুন) হামলার পরপরই আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেলে প্রায় দুই ডলার বেড়েছে তেলের দাম।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ২ দশমিক ১০ ডলার বা ২ দশমিক ৩২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ২ দশমিক ৩৩ ডলার বা ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৪২ ডলারে পৌঁছেছে।
এদিকে বৈরুতে হামলার জেরে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বিশেষজ্ঞদের মতে, চলমান এই সংঘাত শান্তিচুক্তির সম্ভাবনাকে আরও জটিল করে তুলতে পারে। পাশাপাশি পরিস্থিতির অবনতি হলে জ্বালানি তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত